আইএনবি ডেস্ক: পুলিশের পাঁচ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন । পাশাপাশি পুলিশের দুই ডিআইজিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরে (এনএসআই) পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেন ও পুলিশ সদরদফতরের ডিআইজি মো. কামরুল আহসান।
আর এনএসআইয়ের পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও এসবির ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা আদেশে তাদের এনএসআইয়ে পদায়ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 




















